কুড়িগ্রাম- ১ আসনে জাপা ও আওয়ামীলীগের ঘাটিতে জিততে মাঠে বিএনপির ৪ প্রার্থী
- আপডেট সময় : ০৪:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৯২৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম- ১ আসনে জাপা ও আওয়ামীলীগের ঘাটিতে জিততে মাঠে বিএনপির ৪ প্রার্থী
কুড়িগ্রাম- ১ আসনে জাপা ও আওয়ামীলীগের ঘাটিতে জিততে মাঠে বিএনপির ৪ প্রার্থী।
দেশের উত্তরের কুড়িগ্রাম জেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ২৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ১টি পুলিশ স্টেশন নিয়ে গঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসন। এ দুই উপজেলার বেশিরভাগ অঞ্চল সীমান্তবর্তী ও নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল। এখানকার অধিকাংশ মানুষের পেশা কৃষি বা ব্যবসা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসাছে জনসাধারণের মাঝে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ধরেই ইতোমধ্যে নির্বাচন করতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশিরা জনসংযোগে মাঠে নেমে পড়েছেন।
# জাপা আওয়ামীলীগের ঘাটিতে জিততে মাঠে বিএনপির ৪ প্রার্থী।
# জাতীয় পার্টি নীরব ভূমিকায়।
# জামায়াতে ইসলামী একক প্রার্থী চষে বেড়াচ্ছে মাঠ।
ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিস সূত্র জানাগেছে, এই সংসদীয় এলাকায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫১ হাজার ৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৪৪ জন ও নারী ভোটার ২ লাখ ৭৬ হাজার ৩২৯ জন ও তৃতীয় লিঙ্গের ৩ জন।
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ড্যাব নেতা ও জেলা বিএনপির সদস্য ডাঃ ইউনুছ আলী, বিএনপির নাগেশ্বরী উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।
পড়ুন>>সুনামগঞ্জ-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ নেতা: কে হবে ধানের শীর্ষের প্রার্থী
কিছুদিন থেকে বিএনপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সাথে সাইফুর রহমান রানার বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এ বিরোধ প্রকাশ্য রুপ নেয়। শুধু তাইনয়, দুপক্ষই বিভিন্ন দলীয় কর্মসূচি পৃথক পৃথকভাবে পালন করে আসছে। এর ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী এলাকায় জনসংযোগ চালাচ্ছে ,তখন বিএনপি নিজের ঘর গোঁছাতে ব্যস্ত রয়েছে।
জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন আগে থেকেই জামায়াতের প্রার্থী ঘোষণা করায় তিনি গোটা নির্বচনী এলাকায় ইতমধ্যেই একদফা গণসংযোগ শেষ করেছেন। বিভিন্ন মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ওয়ার্ড পর্যন্ত তারা পথসভা, জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনসংযোগের ক্ষেত্রে সব দলের চেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী।
এ আসনটি মূলত জাতীয় পার্টির ঘাটি হিসাবে পরিচিত। ১৯৯৬,২০০১,২০০৮,২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান জয়লাভ করেছিলেন। জাতীয় পার্টি নির্বাচনের সুযোগ পেলে এ আসনে তিনি জাতীয় পার্টির একক সম্ভাব্য প্রার্থী হিসাবে রয়েছেন।
পড়ুন>> আগামী নির্বাচনে ২৭ কুড়িগ্রাম ৩ আসনে বদলে যাবে রাজনীতি দৃশ্যপট
জাতীয় পার্টি নির্বাচনে আসতে না পারলে তাঁর স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পরিবেশ অনুকুল না হওয়ায় এখন জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘাপটি মেরে নিশ্চুপ রয়েছেন।
এছাড়া গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী হারিসুল বারী রনি এবং জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে আব্দুল হাই মাস্টার রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পাটির্র স্থানীয়ভাবে পরিচিতি এবং তাদের নির্দিষ্ট সংখ্যক ভোটার থাকলেও গণ অধিকার পরিষদের তেমন কোন প্রচারণা লক্ষ্য করা যায়নি।
এনসিপি উপজেলা কমিটি গঠন করলেও এখনো এ আসনে প্রার্থী নির্বাচন করা হয়নি বলে তারা জানিয়েছেন।
কয়েকজন ভোটারের সাথে আলাপকরে জানাগেছে,বিএনপির দূর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা সাইফুর রহমান রানা যদি বিএনপির মনোনয়ন পায় এবং জাতীয় পার্টি(আওয়ামীলীগের সমর্থন পেলে) যদি নির্বাচনে অংশ গ্রহন করে তাহলে এখানে লড়াই হবে ত্রিমুখী। বিএনপির মনোনয়ন অন্য কেউ পেলে (বিএনপির কোন্দলের কারণে) সুবিধাজনক অবস্থানে থাকবে জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী। আর জোটগতভাবে ভোট হলে তখন ভোটের হিসাব পাল্টে যাবার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন একটি সমাজ কায়েম করতে চায়।
মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। গ্রুপিং এবং চার প্রার্থীর বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা সৃষ্টি নিউজকে বলেন, বিএনপি যেহেতু একটি বড় দল এখানে গ্রুপিং, প্রার্থীর সংখ্যা বেশী থাকবেই। আগামী নির্বাচনে আসনটি জিততে আমি দীর্ঘদিন থেকেই মাঠে আছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















