কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে মাদ্রাসা ছাত্রী দোলা মনির বস্তাবন্দী লাশ উদ্ধার। গ্রেফতার ৩ জন।
রংপুরের কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী দোলা মনি নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে বস্তাবন্দী অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের বাড়ির সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে সেনাবাহিনী।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার কন্যা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী দোলা মনি (৪) বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন পূর্বে ১৭ জানুয়ারি বিকালে বাড়ি থেকে উঠানে বের হয়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলা মনির খোঁজ না মিললে ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দোলা মনির বাবা দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন।
রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে একটি সেনাবাহিনীর চৌকোস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিবেশি আফজাল হোসেনের বাড়ির বাহিরে স্থাপিত সেফটি ট্যাংকের ভিতর থেকে সিমেন্টের বস্তায় বন্দী দোলা মনির অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া শিশু দোলা মনির লাশ কাউনিয়া থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।
নিহতের বাবা তিন জনকে আসামি করে বৃহস্পতিবার রাতেই কাউনিয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, শুক্রবার সকালে তিনজনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের সোপর্দ করেন কাউনিয়া থানা পুলিশ। দোলা মনির স্বজনরা জানায় জামা সেলাইয়ের পাওনা টাকা নিয়ে দেলোয়ার হোসেনের স্ত্রীর সাথে নুরুল ইসলামের স্ত্রীর বিরোধ চলে আসছে। এরই জের ধরে দোলা মনিকে বাড়ির উঠানে একাকী পেয়ে নূরল ইসলাম গং তাকে হত্যা করে সিমেন্টের বস্তায় ভরে সেফটি ট্যাংকের ভিতরে ফেলে দিয়ে রাখে।
গ্রেফতার কৃত আসামীরা হলেন, কাউনিয়া থানার কূর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামের হানিফ উদ্দিনের পুত্র নুরুল ইসলাম (৪৫), একই গ্রামে নুর ইসলামের পুত্র মামুন মিয়া,(১৯) আব্দুস সালামের পুত্র সুমন মিয়া (২৬)
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত নিখোঁজ দোলা মনি হত্যা মামলার তিনজন আসামীকে সেনাবাহিনী গ্রেফতার করে থানায় সোপর্দ করে। শুক্রবার সকালে তিন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply