কাউনিয়ায় মৃত্যুর সাথে সাত দিন ধরে লড়াই করে হেরে গেলেন বিষপান করা যুবক জাহিদুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার হরিশ্বর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জাহিদুল হক(৩৮) গত ১৩ মে গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে মনের দুঃখে ও ক্ষোভে সবার অজান্তে বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে ঘরের মধ্যে ছটফট করতে থাকে।
পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply