রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি?

রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
প্রতিকী ছবি

 

 

রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

 

 

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

 

 

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ

 

নিহত তিনজন হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দু’জন দাদা-নাতী। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

 

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় বেলা ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়।

 

 

 

এছাড়া বেলা ১১টার দিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।

 

 

রাণীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবার পাচ্ছেন ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা। এ বিষয়ে নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম।

পড়ুন>> অসহায় মাহতাবের পাশে ইউএনও

 

 

তিনি বলেন, বজ্রপাতে ৩ জনের খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারের নির্দেশে প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে বিশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

 

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!