ইসলামের ফরজ বিষয় পর্দা নিয়ে কটুক্তি করায় কলেজ শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন।
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর লেকচারার লাকি খাতুন আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দাকে নিয়ে কটুক্তি করায় কচাকাট কলেজ ও কচাকাটা কলেজের শিক্ষার্থী কর্তৃক আয়োজনে কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়াও কচাকাটা থানার সকল স্তরের আলেম ওলামায়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর লেকচারার মোছাঃ লাকি খাতুন আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দাকে নিয়ে কটুক্তি করায় নাগেশ্বরী উপজেলার সকল স্তরের আলেম ওলামায়ে কেরাম তার বাড়ি ঘেরাও করে।
আলেম ওলামায়ে কেরামের প্রতিবাদের তীব্রতা টের পেয়ে নাস্তিক কলেজ শিক্ষিকা লাকি খাতুন বাড়ি থেকে পালিয়ে গেছে। নাস্তিক কলেজ শিক্ষিকা লাকি খাতুন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামের বাসিন্দা। এদিকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা,আলেম ওলামায়ে কেরামগন নাস্তিক লাকি খাতুনের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন।
এদিকে অবস্থা বেগতিক দেখে নাস্তিক কলেজ শিক্ষিকা লাকি খাতুন আবারও ফেসবুক লাইভে ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বাবারে কছা কাটা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন প্রভাষক লাকি খাতুন ইসলামের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিয়েছে এটা খুবই দুঃখজনক ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে, কলেজের কমিটির মিটিংয়ে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাগেশ্বরীর মুফতি ইসলাম জানায় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কাটা কলেজের অধ্যক্ষ বরাবর তার শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন কলেজের সামনে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply