admin
১৯ মে ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. আতিক মুজাহিদ এমপি

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ড. আতিক মুজাহিদ এমপি।

 

 

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. আতিক মুজাহিদ এমপি

 

 

 

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার উন্নয়ন, সম্ভাবনা, সুশাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

 

প্রেসক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউনুস আলী, শ্যামল ভৌমিক, ও বাদশা সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য ওয়াহিদুজ্জামান তুহিন।

পড়ুন>> দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা হলেও নানা অব্যবস্থাপনা, দুর্নীতি ও দীর্ঘদিনের অবহেলার কারণে জেলার কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের দর্পণ। জেলার সমস্যা, দুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন। আপনাদের লেখনী ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

 

তিনি আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। কুড়িগ্রামের নদীভাঙন, বেকারত্ব, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহজ হবে। আপনাদের সংবাদের সূত্র ধরে আমরা সংসদে কথা বলতে পারব।

 

 

ড. মুজাহিদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনের কাজ করার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

পড়ুন>> কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড

 

এর আগে দুপুর ১২টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক কর্মসূচি শেষে প্রেস ব্রিফিংয়ে ড. আতিকুর রহমান মুজাহিদ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

 

 

 

তিনি অভিযোগ করে বলেন, এখনকার ভূমি কর্মকর্তা বলেন, আর ইউএনও বলেন, তারা কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। তারা সবাই মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। নিজেদের স্বার্থ ও ভাগ-বাটোয়ারা ঠিক রাখতে তারা জনপ্রতিনিধিদের কাজেও সহযোগিতা করছে না।

 

আরও পড়ুন>> জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি

 

তিনি আরও বলেন, সদর, রাজারহাট ও ফুলবাড়িসহ বিভিন্ন উপজেলার কিছু কর্মকর্তা জনগণবিরোধী আচরণ করছেন বলে আমার কাছে মনে হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার পরিবর্তে অনেকেই নিজেদের ক্ষমতা প্রদর্শনে বেশি আগ্রহী। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা প্রশাসনের মধ্যে আরও জোরদার হওয়া প্রয়োজন।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!