ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ

কাজ শেষ হতেই ভাঙছে রাস্তা: নাগেশ্বরীতে নিম্নমানের কাজের তথ্য পেলেন এমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৬০২৭ বার পড়া হয়েছে

কাজ শেষ হতেই ভাঙছে রাস্তা: নাগেশ্বরীতে নিম্নমানের কাজের তথ্য পেলেন এমপি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজ শেষ হতেই ভাঙছে রাস্তা: নাগেশ্বরীতে নিম্নমানের কাজের তথ্য পেলেন এমপি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিসমিল্লাহ অটোরাইস মিল থেকে চৌবাড়ী পয়রাডাঙ্গা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করায় এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।

পড়ুন>> তাড়াশে খাল বন্ধ করে পুকুর খনন: ৫ গ্রামের পাকা ধান পানির নিচে

স্থানীয়দের অভিযোগ, সড়কের ঢালাই কাজ শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে ফাটল ও খসে পড়ার ঘটনা দেখা যায়। এতে করে জনগণের দুর্ভোগ বাড়ার পাশাপাশি উন্নয়নকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার খবর প্রকাশের পর কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম সরেজমিনে গিয়ে সড়কটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্মাণকাজে নানা অনিয়মের তথ্য জানতে পারেন।

স্থানীয়দের দাবি, মূল ঠিকাদার কাজটি নিজে না করে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে সেটি আরও কয়েক দফা হাতবদল হয়। ফলে নির্মাণকাজে তদারকি ও গুণগত মান পুরোপুরি ভেঙে পড়ে।

একাধিক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“যারা কাজ নিয়ে নিজেরা না করে বারবার বিক্রি করে দেয়, তাদের কারণেই উন্নয়নকাজ ধ্বংস হচ্ছে। এমন ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা উচিত।”

পড়ুন>> টাকার লোভে নবজাতক বিক্রি: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিম্নমানের নির্মাণকাজ বাতিল করে পুনরায় মানসম্মতভাবে সড়ক নির্মাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঠিকাদারদের কাজ না দেওয়ার দাবি জানিয়েছেন।

জনগণের টাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাজ শেষ হতেই ভাঙছে রাস্তা: নাগেশ্বরীতে নিম্নমানের কাজের তথ্য পেলেন এমপি

আপডেট সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬