শেরপুর ৩ আসনে নির্বাচনী বিধি মানছেন না শিক্ষকরা
- আপডেট সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে
শেরপুর ৩ আসনে নির্বাচনী বিধি মানছেন না শিক্ষকরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হলেও তা মানছেন না শিক্ষক-কর্মচারীরা।
আচরণ বিধিমালায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণে বিধি নিষেধ আছে। কিন্তু শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্কুল,কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তা মানছেন না।নিয়ম নীতির তোয়াক্কা না করেই হরহামেশাই প্রকাশ্যে তারা নৌকার মনোনিত প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী সভা-সমাবেশ ও জনসংযোগে অংশগ্রহণ করেছেন।
তারা বক্তৃতা দিচ্ছেন, ভোটও চাইছেন।শিক্ষকদের এমন বিতর্কিত কর্মকাণ্ডে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও নেতাকর্মী সহ উভয় সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এসব শিক্ষক নেতাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।জানা গেছে, যেসব শিক্ষক ও কর্মচারীরা নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের কাছে হেনস্থার ভয়ে এদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতেও পারেন না।
অভিযোগ উঠেছে, ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের শরীরচ্চর্চা প্রশিক্ষক শ্রী বিশ্বজিৎ রায় তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হারুন অর রশীদ এবং কৃষি শিক্ষক শাজাহান। বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম,ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা প্রশিক্ষক আশরাফুল আলম পলাশ,শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ফাজিল মাদ্রাসার কেরানী আজিজল হক আরংগৌ।
আচরণ বিধিমালায় শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণে নিষেধ থাকলেও তা পাত্তা না দিয়ে তারা নির্বাচনী প্রচারের দায়িত্ব পালন করছেন।
তফসীল ঘোষণার আগে থেকেই এখন পর্যন্ত নৌকার প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী প্রচার ও নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা ও খরচ বহনের দায়িত্ব পালন করে আসছেন বলেও জানা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সাথে কথা হলে,এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























