সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
ঢাকা মহানগর প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।
পড়ুন>>আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
Facebook Comments Box




















