শাহজাদপুরের জনতা ব্যাংক শাখার গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও পিয়ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শাহজাদপুরের জনতা ব্যাংক শাখার গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও পিয়ন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি? অনুশীলনে তানজিদের ঘাড়ে অস্বস্তি, আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম মেসির গোল ও অ্যাসিস্টের ম্যাচেও জয়হীন ইন্টার মিয়ামি এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন

শাহজাদপুরের জনতা ব্যাংক শাখার গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও পিয়ন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
শাহজাদপুরের জনতা ব্যাংক শাখার গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও পিয়ন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জনতা ব্যাংক শাহজাদপুর শাখার পিয়নের বিরুদ্ধে গ্রাহকের টাকা জমা দেওয়ার কথা বলে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

রোববার (৯জুন) সকালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখায় প্রায় শতাধিক ভুক্তভোগী গ্রাহক তাদের জমাকৃত অর্থ একাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে।

পরিস্থিতি বেগতিক দেখে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় ভুক্তভোগীরা সাংবাদিকদের জানায়, জনতা ব্যাংকের পিয়ন পৌর সদরের পাড়কোলা গ্রামের মৃত নুরুল আকন্দের পুত্র উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক পোড়কোলা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে ব্যাংকে পিয়ন হিসাবে কাজ করে আসছে নিরহ মানুষের সরল বিশ্বাস স্থাপন করে আগত সহজ সরল গ্রাহকদের সহযোগীতা করার কথা বলে তাদের জমাকৃত অর্থ নিজের কাছে রেখে ব্যাংকের সিল স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহককে দিয়ে দিতো।

কখনও গ্রাহকরা টাকা উত্তোলন করতে আসলে চেক জমা রেখে নিজের টাকা দিয়ে দিতো। এভাবে বিভিন্ন প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমার কথা বলে তা একাউন্টে না দিয়ে নিজের কাছে রেখে দিতো।

কখনও টাকা ব্যাংকের একাউন্টে জমা দিলেও সে টাকা একাউন্টে জমা না হওয়ায় ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজসে ভুক্তভোগীদের প্রায় ১ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে জানায় গ্রাহকেরা।

রঞ্জু ব্যাংকের চুক্তিভুক্ত পিয়ন হয়েও রহস্যজনক কারণে মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে বসে গ্রাহকদের সাথে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লেনদেন করলেও কেউ প্রতিবাদ করে সাহস পায়নি।

রঞ্জু সব সময় নিজেকে জনতা ব্যাংকের
এমডি আব্দুস সালামের ঘনিষ্ট আত্মীয় পরিচয় দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের চোখের সামনে অপকর্ম চালিয়ে যেত।

এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক জেহাদুল ইসলাম জানান, পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরী করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছে। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকে গ্রেফতারে অভিযান কার্যক্রম করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!