নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ
- আপডেট সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো মেরামত ও সংস্কারের জন্য মোট ৯৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ অর্থ বরাদ্দ দেয়া হয়।
বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে নাগেশ্বরী কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া কুটি পায়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ পেয়েছে ১৬ লাখ টাকা।
পড়ুন>>বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫ লাখ টাকা করে বরাদ্দ পেয়েছে ভিতরবন্দ ফাযিল মাদ্রাসা, মইদাম মহাবিদ্যালয় এবং দক্ষিণ ছাট গোপালপুর হামিদিয়া খানম উচ্চ বিদ্যালয়। অন্যদিকে বেলদহ দাখিল মাদ্রাসার মেরামত ও সংস্কার কাজের জন্য ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জাতীয় সংসদ সদস্য ২৫,কুড়িগ্রাম-১আসনের এমপি , আনোয়ারুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই অর্থ বরাদ্দের ফলে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন ধরে জমে থাকা সংস্কারমূলক কাজ সম্পন্ন হবে, যা শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষাকার্যক্রমকে উন্নত এবং সহজতর করবে। দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করে মানসম্মত সংস্কার কাজ সম্পন্ন করার আহবান জানান। এতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাকি প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ দেয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে জানা যায়, নাগেশ্বরী উপজেলায় এমপিও ভুক্ত বিদ্যালয় ৬৪, এবং ৩৭টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ১টি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























