নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩
- আপডেট সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে কাজ করবে সাইবার মনিটরিং টিম।
শনিবার সকালে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।
পড়ুন>স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার
লিখিত বক্তব্যে তিনি জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব কিংবা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে। এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।
পড়ুন>>কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত সাত
পূজামণ্ডপে হামলা, ভাঙচুর কিংবা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে এসআরবি-১৩।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























