সংবাদ শিরোনাম :
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু
সৃষ্টি জবস ডেস্ক
- আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র তাদের বিভিন্ন বিভাগীয় শূন্যপদে দক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটিতে মোট ৩৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
নিয়োগের পদ ও বেতন কাঠামো
- সহকারী পরিচালক (প্রশিক্ষণ): ৩টি পদ (গ্রেড-৯, বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা)।
- সহকারী প্রোগ্রামার: ২টি পদ।
- পরিবহন তদারককারী: ১টি পদ (গ্রেড-১০, বেতন স্কেল ৩২,০০০-৭৭,৩০০ টাকা)।
- পরিসংখ্যান সহকারী: গ্রেড-১২, বেতন স্কেল ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৫টি পদ (গ্রেড-১৪, বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।
- কম্পিউটার মুদ্রাক্ষরিক: গ্রেড-১৬, বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি পদ।
- গাড়িচালক এবং অফিস সহায়ক: ১৮টি পদ (গ্রেড-২০, বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা)।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান প্রক্রিয়া আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ তারিখ ও সময় ৭ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে www.bpatc.gov.bd এবং teletalk.com.bd এই ওয়েবসাইট দুটি অনুসরণ করতে পারেন।
নিয়োগ সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা ও শর্তাবলি ওই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























