ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও গুলশানে কেন বাড়ছে অপরাধ? রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: প্রক্টর-প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কানাডার উৎসবে নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর বিডিরেন ট্রাস্টে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইরান, জানালেন সামরিক মুখপাত্র

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ইরানের মানচিত্র।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইরান, জানালেন সামরিক মুখপাত্র

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি-হুথি সংঘাত এবং ইরান পরিস্থিতি নিয়ে শুক্রবার ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ ক্যাবিনেট সদস্যরা দীর্ঘ সময় ধরে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

বৈঠকটি ছিল অত্যন্ত অস্বাভাবিক এবং এ বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকে কোনো ঘোষণা দেয়নি। এই বৈঠকের গুরুত্ব অপরিসীম, কারণ এর আগে ২০২৫ সালের জুন মাসে ঠিক একইভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে এমন একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, যা মার্কিন সামরিক পদক্ষেপের ইঙ্গিত বহন করে।

পড়ুন>>১৬ সরকারি মেডিকেল কলেজে তীব্র সংকট, তবুও নতুন অনুমোদন

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার হুমকি দিয়ে বলেছিলেন, এখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে: হয় ইরান চুক্তিতে স্বাক্ষর করবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কথা তুলে ধরেন।

তিনি বলেন, শত্রুপক্ষ ভেবেছিল মাত্র কয়েক দিনের মধ্যেই তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে, কিন্তু সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণের দৃঢ়তা শত্রুদের সেই সমস্ত হিসাব-নিকাশ নস্যাৎ করে দিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইরান, জানালেন সামরিক মুখপাত্র

আপডেট সময় : ০৮:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬