রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয়

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয়

 

উৎসবমুখর পরিবেশ, ভোটারদের সরব উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ২ হাজার ৫২১ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৫৬৩টি। সভাপতি পদে হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন এবং ফুটবল প্রতীকে মুক্তার হোসেন মুক্তা প্রতিদ্বন্দ্বিতা করেন।

পড়ুন>>সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার

 

 

এতে কামাল হোসেন ১ হাজার ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তার হোসেন মুক্তা পেয়েছেন ৪৫৩ ভোট। অর্থ বিষয়ক সম্পাদক পদে কুন্নি প্রতীকে রাকিব হোসেন ও মিক্সার মেশিন প্রতীকে কাজল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ৪ ভোটের ব্যবধানে কাজল হোসেন ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হোসেন পেয়েছেন ৭৫৬ ভোট।

 

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু।

 

সরকারিভাবে প্রিজাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং ইউএনও কার্যালয়ের সিএ ফয়সাল।

পড়ুন>>দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক

নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত নেতারা নির্মাণ শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিক ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনকে ঘিরে দিনভর ভোটার ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!