ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ বিরলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, সাজসজ্জার পাশাপাশি উন্নয়নের প্রত্যাশা জুনিয়র এশিয়া কাপে দুইবার এগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশ ভূরুঙ্গামারীতে জামায়াতের সীরাতুন্নবী (সা:) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট পিটিশনের শুনানি শেষে গত ৩০শে আগস্ট বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন। রিটটি দায়ের করেছিল ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার ‘ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো’ (আইইআরবি)।

আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারা অনুযায়ী কোনো একক পরিবার বা গ্রুপ কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। অথচ এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার এককভাবে নিয়ন্ত্রণ করে আসছিল। রিটকারী পক্ষ দাবি করেছে, আইনে নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করার স্পষ্ট বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

আদালত এই শেয়ারের একক আধিপত্য রোধে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এছাড়া ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী উদ্বৃত্ত শেয়ার বাজেয়াপ্ত করার জন্য কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আদালতের এই আদেশের ফলে আগামী তিন মাস সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ারগুলো অবরুদ্ধ থাকবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!