ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি ফ্রান্সে বিক্ষোভের জেরে প্রায় ১০০০ জন গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড শেরপুরে ২৫ কোটি টাকা আত্মসাৎকারী রমজান আলী গ্রেপ্তার জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে দীর্ঘ নয় দিন পর দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে শত শত শ্রমিক আটকা পড়ার পর এই উদ্ধার অভিযান চালানো হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেলের ভেতর থেকে অল্প সময়ের ব্যবধানে ওই দুইজনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা।

সেখানে নিখোঁজ ৪২ জন শ্রমিকের সন্ধানে টানেল খনন করে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন উদ্ধারকারীরা। উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে বের করে আনছেন। তাদের নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। জলবিদ্যুৎকেন্দ্রটির ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারের বেশি দীর্ঘ। বন্যার সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কর্মরত ছিলেন।

ত্রিশূলী নদীর তীরে অবস্থিত নেপালের বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্যা ও ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করছিলেন। বন্যার পানির প্রবল স্রোতে নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নেপালে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক

আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬