সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেসার্স নাসির এ্যালুমিনিনিয়াম এন্ড প্লাস্টিক ফার্ণিচার নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউনে তালা ভেঙে রাতের আধাঁরে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনার মামলায় হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাদাঘাট ইউনিয়নের দীঘিরপাড় গ্রাম সংলগ্ন বাদাঘাট সুনামগঞ্জ রাস্তা থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান সজল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
আটক হাফিজুর রহমান বাদাঘাট (নাগরপুর) গ্রামের রহিছ উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান সজল বলেন, এই মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।
Leave a Reply