রাজিবপুরে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজিবপুরে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

রাজিবপুরে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
রাজিবপুরে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
রাজিবপুরে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

 

রাজিবপুরে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজিবপুর উপজেলার ১ নং রাজিবপুর ইউনিয়নের মরিচাকান্দি মোড় এলাকায় পাকা সড়কের ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মন ও এসআই আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে মো. শাহ আলম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৯০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।

পড়ুন>>আইনি সুরক্ষার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

 

 

আটককৃত মো. শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারী গ্রামের মো. রফিক মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহ আলম সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ব্যবহার করে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে বুধবার দুপুরে মরিচাকান্দি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পড়ুন>>গৃহপরিচারিকা মৃত্যু মামলা: সৈয়দ আশফাকুল হকের চার্জ শুনানি পিছিয়ে ২ সেপ্টেম্বর

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজিবপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পড়ুন>> গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটে নারী আইনজীবীর মাথা ফাটল

এ বিষয়ে রাজিবপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

আটককৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!