পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন চূড়ান্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন চূড়ান্ত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন চূড়ান্ত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন চূড়ান্ত

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে কাজের পরিধি সুনির্দিষ্ট করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

পরিপত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবেন।

পড়ুন>>রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণ নিয়ে কাজ করবেন। এছাড়া তিনি আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!