ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার
বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী।

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে থানায় মামলা দায়ের করা মামলায় আজাদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পড়ুন>>শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

সোমবার (১৩ জুলাই ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল কাদের এর পুত্র।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ভূক্তভোগী শিশুর বাবা-মা। এই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী ওই শিশুকে জোড় পূবর্ক ধর্ষণের চেষ্টা চালায় যুবক আজাদুল। পরে শিশুটির গোংড়ানির শব্দ শুনে তার মা ঘরে ঢুকলে পালিয়ে যায় অভিযুক্ত।

 

বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করলে সাড়া দেয়নি ওই যুবকের পরিবার। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর।

পড়ুন>>সায়েন্সল্যাবে অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহাজাহান জানান , ১১ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা বাদি হয়ে গতকাল সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত‍্যতা মেলায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

 

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!