ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩২৮৯৫ বার পড়া হয়েছে

তাড়াশে ফ্রি চক্ষু ক্যাম্প ে রোগী দেখছেন চিকিৎসক।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি আমেরিকান লেন্স দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রবিবার তাড়াশ পৌর সদরের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।

পড়ুন>> টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির পাশে বন বিভাগ

সকাল থেকেই এলাকার নিম্ন আয়ের মানুষ এবং দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এমন শত শত রোগীকে ক্যাম্পে ভীড় করতে দেখা যায়।

বগুড়া বনানীর গাক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের আর্থিক সহযোগিতায় ক্যাম্পে আসা রোগীদের চোখ পরীক্ষা করে ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য বিশেষভাবে বাছাই করা হয়।

পড়ুন>>পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার

চক্ষু ক্যাম্পে আসা কয়েকজন সাধারণ রোগী জানান, বিনামূল্যে এমন উন্নত চিকিৎসা এবং নামীদামী হাসপাতালের ডাক্তার দেখানোর সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

ওই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন জিকেএস হাসপাতালের পরিচালক খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি বলেন, আমাদের এলাকার একটি বড় অংশ সুবিধাবঞ্চিত এবং দরিদ্র। অর্থের অভাবে অনেকেই চোখের উন্নত চিকিৎসা বা ছানি অপারেশন করাতে পারেন না। এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই হলো সেইসব মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সম্পূর্ণ বিনামূল্যে আমেরিকান লেন্স দিয়ে তাদের ছানি অপারেশন করা হবে। যা এ অঞ্চলের অসহায় মানুষদের নতুন করে পৃথিবীর আলো দেখতে সাহায্য করবে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬