ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা

সংবাদের তোলপাড়ে সরকারি অর্থ ফেরত দিলেন ভূরুঙ্গামারী শিক্ষা অফিসার

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪০০৯৩ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষকদের স্লীপের অর্থ দিচ্ছেন ভূরুঙ্গামারী শিক্ষা অফিসার।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদের তোলপাড়ে সরকারি অর্থ ফেরত দিলেন ভূরুঙ্গামারী শিক্ষা অফিসার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোট কেন্দ্র মেরামতের জন্য বরাদ্দ অর্থ উত্তোলনের ৪ মাস পর সরকারি কোষাগারে ফেরৎ দিলেন উপজেলা শিক্ষা অফিসার।

জানাগেছে, গত সংসদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র মেরামতের জন্য ২০ লাখ ৬০ হাজার ১ টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম ভোটহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ (দু’দফায়) ১ লাখ ৫০ হাজার ও দক্ষিণ চরভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ ১ লাখ টাকা উত্তোলন করে বিদ্যালয় দু’টিকে প্রদান না করে সমুদয় টাকা নিজের কাছে রেখে দেন।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ

শুধু তাইনয়, ২০২৫-২৬ অর্থ বছরের পিইডিপি-৪ প্রকল্প ও স্লিপ প্রকল্পে উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সর্বমোট ১৭ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ আসে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উক্ত টাকা হিসাব রক্ষণ অফিস থেকে উত্তোলন করে নিজ একাউন্টে রাখেন। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা উৎকোচের বিনিময়ে মাত্র ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিকে ১২ হাজার টাকার চেক (ভ্যাট কর্তন করে) প্রদান করেন।

পড়ুন>> মাদক কিনতে যাওয়ার পথে জাল নোটসহ মাদক কারবারি আটক

অন্য ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উৎকোচ প্রদানে অস্বীকৃতি জানালে উপজেলা শিক্ষা অফিসার টাকা প্রদান থেকে বিরত থাকেন।

এসংক্রান্ত একটি সংবাদ গত ১ ও ২ জুলাই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশ হলে টনক নড়ে প্রাথমিক শিক্ষা বিভাগের। পরে গত ৫ জুলাই ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে ১০ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করেন।

অপরদিকে গত ৬ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর উপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসার ভোট কেন্দ্র মেরামত না করে উত্তোলন করা ২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেন।

এব্যাপারে ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মাহমুদ জানান, আমাদের স্লিপের টাকার চেক ৫ জুলাই প্রদান করা হয়েছে।

আরও পড়ুন>> নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) মেরামতের টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্লিপের টাকা প্রদান ও ভোটকেন্দ্র মেরামতের টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংবাদের তোলপাড়ে সরকারি অর্থ ফেরত দিলেন ভূরুঙ্গামারী শিক্ষা অফিসার

আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬