ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত বছরেও কাটেনি জমির জট, ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে স্থলবন্দরের কার্যক্রম দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক: প্রশংসায় অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৯৮১৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক: প্রশংসায় অভিভাবকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানির বোতল, স্যালাইন, কলম, পেন্সিল, মাস্ক এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধসহ বিভিন্ন জরুরি উপকরণ বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান

ভূরুঙ্গামারী সরকারি কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থীর অভিভাবক মো. আব্দুল হাকিম বলেন, “ছাত্রশিবিরের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। প্রচণ্ড গরমের মধ্যে তারা আমাদের সন্তানদের বিশুদ্ধ পানি, স্যালাইনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করেছে। এমন মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনের সময় তাদের পাশে থাকা এবং উপকারী কর্মসূচি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

পড়ুন>> আজ সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা

স্থানীয়দের মতে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ পরীক্ষার পরিবেশকে আরও স্বস্তিদায়ক ও সহায়ক করেছে। মানবিক এ কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেক অভিভাবক, পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক: প্রশংসায় অভিভাবকরা

আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬