লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ
- আপডেট সময় : ০৩:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৯৮৮৭ বার পড়া হয়েছে
লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার উলুছড়ি আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
রবিবার (১২জুলাই) ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।
পড়ুন>< কাউনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু!
উদ্ভূত পরিস্থিতিতে লংগদু জোনের সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারগুলোর মাঝে শুকনা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।
ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
লংগদু জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন>>>উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই
এদিকে দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষ। ত্রাণ ও বিশুদ্ধ পানি পেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























