পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার
৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক।

 

 

পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার

 

বিজয়নগর ও সরাইল থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত ৩১টি গরুভর্তি একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপার উদ্ধার।

 

 

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল থানা পুলিশ লুণ্ঠিত ৩১টি গরুভর্তি একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপারকে উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

 

 

 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীগামী গরুভর্তি ট্রাকটি বিজয়নগরের শ্যামলীঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা চালক ও গরুর মালিককে হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাকটি ছিনিয়ে নেয় এবং হেলপার হুমায়ুন কবির বিপ্লবকে জিম্মি করে।

পড়ুন>>কাউনিয়ায় রাস্তার পাড় ধসে ঝুঁকিতে শিক্ষা অফিসের সড়ক

 

 

৯৯৯-এ খবর পাওয়ার পর বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কে ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সরাইল উপজেলার ধরন্তী ব্রিজ এলাকায় পুলিশের চাপে ডাকাতরা ৩১টি গরুভর্তি ট্রাক, একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ ও বিভিন্ন সরঞ্জাম ফেলে পাশের হাওরে পালিয়ে যায়।

 

 

পরে পুলিশ ট্রাকে থাকা ৩১টি গরু, ডাকাতদের ব্যবহৃত মিনি পিকআপ এবং জিম্মি থাকা হেলপারকে নিরাপদে উদ্ধার করে।

পড়ুন>> রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনী

 

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, দ্রুত অভিযানের কারণেই লুণ্ঠিত ট্রাক, গরু ও জিম্মি হেলপারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!