ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ আসামের গোলাঘাটে হাতির উপদ্রব কমাতে কৃষকদের অভিনব খাদ্যভান্ডার

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনী

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • আপডেট সময় : ০৯:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৯৫৬৪ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনী

​
সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড় ধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন। আজ ১১ জুলাই সকালে রাঙ্গামাটি সদর ও কাউখালী উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৮০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঘাগড়া আশ্রয় কেন্দ্র) পরিদর্শন করেন।

পড়ুন>> কুড়িগ্রামের মানুষের হৃদয় জয় করা ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্ম সচিব

এ সময় তিনি আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরত ভুক্তভোগী মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।​পরিদর্শন শেষে জোন কমান্ডার উক্ত আশ্রয় কেন্দ্রগুলোর ৮০টি পরিবারের সর্বমোট ২০৪ জন সদস্যের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ, সাপছড়ি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​

রাঙ্গামাটি সদর জোন সূত্রে জানানো হয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হবে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে সেনা সদস্যরা সর্বদা নিয়োজিত রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনী

আপডেট সময় : ০৯:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬