বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি
বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

 

 

 

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

 

 


রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

১২ জুলাই (২০২৬) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার, সুপেয় পানি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।​জানা গেছে, মারিশ্যা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

পড়ুন>> কাউনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু! 

 

 

বন্যার কারণে আকস্মিক খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খাবার বিতরণ করেন। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।

 

 

খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

পড়ুন>> টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির পাশে বন বিভাগ

 

 

​খাদ্য সহায়তার পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে ২৫০ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি (জোন কমান্ডার, মারিশ্যা জোন)।​মারিশ্যা জোন সূত্রে জানা গেছে, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিজিবি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

 

 

একই সাথে পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর রাখা এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!