বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে ডিমলায় প্রস্তুতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে ডিমলায় প্রস্তুতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির

বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে ডিমলায় প্রস্তুতি সভা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে ডিমলায় প্রস্তুতি সভা

নীলফামারীর ডিমলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভাটি অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।

আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয় ভাবে উদ্যাপিত করা হচ্ছে।

বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে নানা আয়োজনের মধ্যে বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’ মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

সরকারী নির্দেশ অনুযায়ী এবছর রমজান মাস হওয়ায় বাংলা নববর্ষ ১৪২৬ এর কার্যক্রম শুধু দিনব্যাপী করা হবে।

সকাল থেকে বিকেল ৩টার মধ্যে বৈশাখী উৎসবের কার্যক্রম সমাপ্ত করতে হবে। পরে বিগত বছরের কার্যবিতরণী তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

এবছর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত বক্তারা আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!