পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খোলা বাজারে সার বিক্রির দাবিতে অবরুদ্ধ কৃষি অফিসার বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত দুই দিনে চার বন্দির মৃত্যু পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ-ইতালি যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড ব্যাংকে শাখা ব্যবস্থাপক নিয়োগ, আবেদনের সুযোগ ২০ থেকে ৫৫ বছর বয়সীদের আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা

 

পাবনার আটঘরিয়া উপজেলায় একদন্ত ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আদম আলীকে (৬০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার চণ্ডীপাশা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আদম আলী স্থানীয় একদন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল অস্ত্রধারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

নিহত আদম আলীর বাড়ি উপজেলার ষাটগাছা গ্রামে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আটঘরিয়ার ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদম আলী প্রধান আসামি ছিলেন। ঘটনার চার দিন পর ২৮ ডিসেম্বর টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছিলেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছিলেন।

পড়ুন>>রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘটনার বিষয়ে একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান জানান, আদম আলী দলের ওয়ার্ড পর্যায়ের দায়িত্ব পালন করছিলেন। তিনি এলাকাটিকে সন্ত্রাসকবলিত উল্লেখ করে বলেন, ঠিক কী কারণে তাঁকে এভাবে হত্যা করা হলো, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!