ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে গাজর লুট: দুই যুবদলকর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৯৭৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে গাজর লুট: দুই যুবদলকর্মী গ্রেপ্তার

দাবি করা চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এক কৃষকের লিজকৃত জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের ঘটনায় যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিস (৩০) ও একই এলাকার বাসিন্দা মো. পলাশ (৩০)। তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী এবং যুবদল–এর কর্মী বলে পরিচয় নিশ্চিত করেছে পাকশী ইউনিয়ন যুবদল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে জমি থেকে গাজর লুটের ঘটনায় মামলা করেছেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ভুক্তভোগী কৃষক মো. শরিফুল ইসলাম (৪১)।

পড়ুন>>জামায়াতের ৮৮ সদস্যের কর্মপরিষদে ২১ নারী! কী বার্তা দিচ্ছে নতুন কমিটি?

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শরিফুল ইসলাম বছরভিত্তিক চুক্তিতে জমি লিজ নিয়ে পাকশী ইউনিয়নের বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম হব্বুল চেয়ারম্যানের দেড় বিঘা জমি এবং পাকশী পেপার মিলস কলোনির চরকী গেটের পশ্চিম পাশে স্বপনের ২ বিঘা জমিতে গাজর চাষ করেন।

আসামিরা কৃষক শরিফুলের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয়ে তিনি প্রথমে ২৫ হাজার টাকা দেন। পরে অবশিষ্ট টাকা না দেওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

একপর্যায়ে গত ৩ ফেব্রুয়ারি রাতে বেলতলা এলাকার দেড় বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ গাজর লুট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। আবার ১৭ ফেব্রুয়ারি রাতে পাকশী পেপার মিলস কলোনির ২ বিঘা জমি থেকে আরও প্রায় ৩৫০ মণ গাজর লুট করা হয়, যার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানান ভুক্তভোগী কৃষক।

পড়ুন>> ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্যাতন: চাঁদাবাজ লালখানে গ্রেপ্তার

শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় প্রশাসন ও দলীয় নেতাদের সহযোগিতা কামনা করে তিনি সংবাদ সম্মেলনও করেন। পরে থানায় লিখিত অভিযোগ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে গাজর লুট: দুই যুবদলকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬