মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৫ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য খুলনায় সন্ত্রাসী আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি দেশে ফিরলে বিমানবন্দরেই জীবনের ঝুঁকি রয়েছে: শেখ হাসিনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু, ছয় দিনে ৭৫ হাজার আবেদন ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ঘোষণা পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ মুশতাকের, তবে পিসিবির অস্থিরতায় শঙ্কা মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৫

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৫

 

 

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর ২টার ঠিক আগে ঘটা এই দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

 

বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি পুয়ের্তো রিকোর লুইস মুনিওস মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করেছিল। অবতরণের সময় বিমানটি মাটিতে থাকা বেশ কয়েকটি যানবাহনেও আঘাত করে।

পড়ুন>>৩৬ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়লে দমকলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ স্থগিত করে। লেবার ডের ছুটির ব্যস্ততম সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!