আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য

আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

 

 

মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে সম্প্রতি সংস্থাটির কাউন্সিলের ১৬৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল আসন্ন মন্ত্রী পর্যায়ের অধিবেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা। বৈঠকে কাতারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশরে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত এবং আরব লিগে দেশটির স্থায়ী প্রতিনিধি শেখ জাসিম বিন আবদুর রহমান বিন মোহাম্মদ আল থানি।

 

বৈঠকের আলোচ্যসূচিতে ফিলিস্তিন ইস্যু ও আরব-ইসরায়েল সংঘাত প্রাধান্য পেয়েছে। বিশেষ করে অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা এবং ফিলিস্তিনি জনগণের টিকে থাকা ও তাদের জন্য বাজেট সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। একইসঙ্গে আরব দেশগুলোতে ইরানের বেআইনি হামলা এবং আন্তর্জাতিক আইনের প্রতি দেশটির দায়বদ্ধতার অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

 

পড়ুন>>ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব

আঞ্চলিক নিরাপত্তার অংশ হিসেবে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানানো হয়েছে।

 

এছাড়া আরব উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচলের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সিরিয়া, লেবানন, লিবিয়া, সোমালিয়া ও কোমোরোসের চলমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই অধিবেশনে।

 

পড়ুন>>২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য

 

অধিবেশনে আরব লিগের সাধারণ সম্পাদকের দুটি প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে বিগত ১৬৪তম ও ১৬৫তম সেশনের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

 

 

এছাড়া কাউন্সিলের ৩৫তম সাধারণ শীর্ষ সম্মেলনের খসড়া এজেন্ডা নিয়েও প্রতিনিধিরা আলোচনা করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!