সংবাদ শিরোনাম :
মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার
সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি ট্যাংকার ধ্বংস করার হুমকি দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলার হুমকি দিয়েছেন।
গালিবাফ বলেন, বিষয়টি অত্যন্ত সহজ; এখানকার তেল ও গ্যাস উৎপাদন ব্যবস্থা বিশাল হলেও তা বেশ অরক্ষিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই জলসীমা ও স্থাপনাগুলোতে সক্রিয় থাকা আমেরিকান তেল ও গ্যাস কোম্পানিগুলোও একই ধরনের ঝুঁকির মুখে রয়েছে।
পড়ুন>>রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিজের বক্তব্যের সমর্থনে তিনি তেল অবকাঠামোর একটি এআই-জেনারেটেড ছবি শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল, “মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন।” গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের সম্পদে আঘাত হানলে, আপনারাও আক্রান্ত হবেন।”
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























