ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে একটি ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিআর) প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে আগামী ২০ সেপ্টেম্বর চূড়ান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান।

 

পড়ুন>>উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব

ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার আলিউল আজিম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই ক্যারিয়ার হাবটি শিক্ষার্থীদের জন্য একটি ওয়ান-স্টপ সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সিভি ও কভার লেটার তৈরি, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপের সুযোগ, উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ, ভাষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

 

আরও পড়ুন>>মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার

এছাড়া নিয়োগদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের জন্য ‘নো ইওর এমপ্লয়ার’ সেশন, ক্যারিয়ার এক্সপো, মক ইন্টারভিউ এবং শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের মতো কার্যক্রমও এই হাবের আওতায় পরিচালিত হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এই ক্যারিয়ার হাব স্থাপনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এর আগে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তফা আরিফকে আহ্বায়ক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামকে এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিই মূলত সমঝোতা স্মারক স্বাক্ষরের পূর্বপ্রস্তুতি ও অন্যান্য দাপ্তরিক কাজ সমন্বয় করছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!