ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য খুলনায় সন্ত্রাসী আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও এর সংলগ্ন এলাকায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচি শুরু হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এই ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। এছাড়া ঢাকার ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সারোয়ার আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর প্রজনন ও বিস্তারের ঝুঁকি কমাতে সরকারি কার্যালয়ের ছাদ, প্রাঙ্গণ, পুকুর ও জলাশয়সহ বিভিন্ন স্থান নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে। গত ২৫ জুলাই থেকে প্রতি শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার মসজিদগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ কেবল ডেঙ্গু প্রতিরোধের জন্য নয়, বরং চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার সামাজিক আন্দোলন। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ উল্লেখ করে তিনি মসজিদ ও এর আশপাশের এলাকাকে নির্মল প্রার্থনার স্থান হিসেবে বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। প্রশাসনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নেতাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। কর্মশালায় মসজিদ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে ধর্মীয় নেতাদের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!