ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত দুই দিনে চার বন্দির মৃত্যু

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত দুই দিনে চার বন্দির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর বাসিন্দা ছিলেন এবং একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>>পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা

এর আগে গত রোববার একই হাসপাতালে আরও তিন কারাবন্দির মৃত্যু হয়। মৃতরা হলেন—আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)। তাদের মধ্যে আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে এবং আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। এছাড়া শাহাদাত হোসেন ঢাকার মিরপুর-২ এর বড়বাগ এলাকায় বসবাস করতেন।

কারা সূত্রে জানা গেছে, মৃত ওই তিন বন্দির বিরুদ্ধে কী ধরনের মামলা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত দুই দিনে কারাগার থেকে অসুস্থ হয়ে চারজন বন্দির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত দুই দিনে চার বন্দির মৃত্যু

আপডেট সময় : ০৯:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬