চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট কাটলেও রায়ের কপির অপেক্ষায় থমকে আছে কার্যক্রম কুয়েতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সতর্ক অবস্থানে সেনাবাহিনী চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় ২৫ সদস্যের জাতীয় কমিটি গঠন জ্বালানি সংকট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেফাকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শাপলা চত্বর ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ঝুঁকি ও সম্ভাবনা: সরকারি পর্যালোচনার বিস্তারিত নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিনটিকে গাড়িকে জরিমানা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা 

চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু

 

পাবনার চাটমোহর উপজেলার সজনাই গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল বারেক ওরফে বাকি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২৯ আগস্ট শনিবার সকালে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে তিনি হামলার শিকার হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আব্দুল বারেক তার পোষা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে যান।

 

পড়ুন>>জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় ২৫ সদস্যের জাতীয় কমিটি গঠন

এ সময় প্রতিবেশী জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি তাকে বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!