ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ভূরুঙ্গামারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসটার্মিনাল গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা ও সাখাওত হোসেন তৌহিদ এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠনের নামে পরিচিত বিভিন্ন পক্ষ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।

পড়ুন>>কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

তাদের দাবি, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারীতেও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

আপডেট সময় : ০৮:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬