সংবাদ শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নিহত ১
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নিহত ১
নীলফামারীর কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নিহত ১
নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশন এর সামনে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়।
পড়ুন>>আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের
নিহত নাজমুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে এবং বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন ।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সোমবার দুপুরে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে যান এবং গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) মোশাররফ হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে দুই পক্ষের মিমাংসা করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























