আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের
- আপডেট সময় : ০৪:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের
আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের
বাবা মার কাছে আমেরিকায় ফিরে যাওয়া আর হলো না রাহফুল বিল্লাহ স্বাক্ষরের। তার আগেই মোটরসাইকেল দূর্ঘটনায় সে মারা যায়। স্বাক্ষর বাবা-মা’র সাথে আমেরিকায় বসবাস করতো।
পড়ুন>> ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বড় ভাইয়ের সাথে সে গত অক্টোবর মাসে গ্রামের বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার খান বাড়িতে বেড়াতে এসে রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার সারাই গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল হামিদ খান বাবু’র ২য় পুত্র রাহফুল বিল্লাহ স্বাক্ষর (১৭) সে বড় ভাইয়ের সাথে গত অক্টোবর মাসে গ্রামের বাড়ি হারাগাছ পৌর সভার সারাই খান বাড়িতে বেড়াতে আসে।
রবিবার সন্ধ্যার আগে ৩ বন্ধু আলাদা আলাদা ৩ টি মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করে রংপুর শহর অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সাড়ে ছয়টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিমিষেই শোকের ছায়া নেমে আসে। বড় ভাই নাহফুল বিল্লাহ শান্ত জানায় গ্রামের বাড়িতে শীতকালীন ছুটি কাটিয়ে আগামী ২২ ডিসেম্বর আবারও আমেরিকায় পিতা-মাতার কাছে ফিরে যাওয়ার কথা ছিল দু’ভাইয়ের।
কিন্তু ছোট ভাই রাহফুল বিল্লাহ স্বাক্ষর কে আর সাথে নিয়ে আমেরিকায় যাওয়া হলোনা বড় ভাই শান্তর। বাবা-মা আমেরিকা থেকে আসার পর স্বাক্ষরের জানাযা শেষে গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানাগেছে।
হারাগাছ মেট্রো থানার পরিদর্শক (ওসি)মমিনুল ইসলাম মোটরসাইকেল দূর্ঘটনায় স্বাক্ষরের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























