দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত
দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মঙ্গলবার বেলা ১১ টায় এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক একটি জাতীয় সমস্যা। সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতা আরো বেশি। মাদক নিয়ন্ত্রনে শুধু আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বা সরকারের উপর দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না।
মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পড়ুন>> ২০২৬ সালে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর আশাবাদী -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান এসব কথা বলেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার। মতবিনিময় সভায় বিজিবি, শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ পুকুর পাড়ে শিশুদের বিনোদন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শরীরচর্চা চত্বর এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























