ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত
- আপডেট সময় : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে। সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদন অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শীর্ষক এই অভিযানে এ পর্যন্ত ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ বার হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা ভেঙে দিতে ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও বিভিন্ন ধরনের ভারী অস্ত্র পুরোপুরি ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে।
রাজধানী সানা এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছিল। তবে এক মাস পেরিয়ে গেলেও বড় কোনো ভূখণ্ড দখলের চেয়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি হামলা ও সামরিক অবস্থান বজায় রাখার লড়াইয়ে সংঘাতটি দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















