ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২০২৬ সালে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর আশাবাদী -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৮:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

২০২৬ সালে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর আশাবাদী -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর আশাবাদী -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বতীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর বিষয়র আমরা আশাবাদী।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জারভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প। বিগত সরকার নদী পাড়ের মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বর্তমানে অন্তর্বতীকালীন সরকার নদীপাড়ের মানুষের মতামতে এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

পড়ুন>> তিস্তার গতি-প্রকৃতি উজানের উপর নির্ভরশীল -সৈয়দা রেজওয়ানা হাসান

২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। উপদেষ্টা আরো বলেন, ভবিষ্যতে যেন তিস্তা পাড়ের মানুষ আর ভাঙ্গনের শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে। সেই সঙ্গে নদী ভাঙ্গণ রোধে কাজ করছে সরকার।

এ সময় তার সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল , রংপুর পাউবোর প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, ইউএনও মহিদুল হক, কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০২৬ সালে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর আশাবাদী -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৮:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫