ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন
ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে নিহত সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম বকশীকে (২৯) ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহতের পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে।
পড়ুন>>কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে
সোমবার (১০ আগস্ট) দুপুর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধন থেকে এসব অভিযোগ ও দাবি জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী, অঙ্গসংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের লোকজন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন বিএনপির,ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে প্রায় তিন শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “আমাদের মোনারুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই। যারা এ হত্যার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, প্রত্যেকের বিচার চাই। অতি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
পড়ুন>> ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭
বক্তারা আরো বলেন, মোনারুলকে যারা হত্যা করেছে, তারা প্রশাসনের যে কর্মকর্তা বা সদস্যই হোক, ফৌজদারি অপরাধ থেকে তাদের অব্যাহতির কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচারে কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না।”
মোনারুলের মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।


















