ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

চৌহালী উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা মোবাইল ব্যবহারে চরম ভোগান্তির শিকার

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

সামিটের হাতে জিম্মি বাংলাদেশের ইন্টারনেট খাত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালী উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা মোবাইল ব্যবহারে চরম ভোগান্তির শিকার

চৌহালী উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা মোবাইল ব্যবহারে চরম ভোগান্তির শিকার

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা মোবাইল ব্যবহারে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেলসহ কোন কোম্পানিরই টাওয়ার না থাকায় মোবাইল নেটওয়ার্কের কারণে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। জানা যায়, সিরাজগঞ্জ জেলার বৃহত্তম কৃষি আবাদি এলাকা চৌহালী  উপজেলার এই চরাঞ্চল। এই অঞ্চল বাদাম, তিল, সরিষা মাসকালাইসহ বিভিন্ন ফসলাদির জন্য যেমন উর্বর, তেমনি হাঁস, মুরগি, গরু, ছাগল ও মহিষ পালনের জন্য উপযুক্ত জায়গা।

এই চরাঞ্চলে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মোবাইল ব্যাংকিং ও বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই অঞ্চল নদী মাতৃক হওয়ায় যাতায়াতসহ তেমন উন্নয়ন হয়নি যোগাযোগ মাধ্যমেরেও। টেলিফোন সংযোগ না থাকার দরুণ যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম হলো মোবাইল।

পড়ুন>>তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

কিন্তু চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়নের মোবাইল গ্রাহকরা মোবাইল যোগাযোগের ক্ষেত্রে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বাউশা, ভীনদও, ঘোড়জান ইউনিয়নের বাসিন্দারা  মোবাইলে কথা বলতে না পারায় চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে উমরপুর ইউনিয়নের সাথে পাবনার বেড়া হলো যোগাযোগের প্রধান কেন্দ্র। ঘোড়জান ইউনিয়নের পার্শ্ববর্তীতে রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। স্থানটি অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ চরাঞ্চল। নদীর কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।

এখানে ব্যবসার উন্নয়ন হলেও মোবাইল কোম্পানির কোন একটি টাওয়ার না থাকায় চরে অবস্থিত ব্যক্তিরা ফোনে যোগাযোগ ঠিকমত করতে পারেন না। স্থানীয়রা জানান, মোবাইল নেটওয়ার্কের কারণে তারা ব্যবসা-বাণিজ্য, অফিস আদালতে কথা আদান প্রদানের ক্ষেত্রে দারুনভাবে হিমশিম খাচ্ছে। শুধু মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট হচ্ছে তা নয় ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রেও নানান অসুবিধায় পড়তে হচ্ছে।

এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী এনায়েতপুর থানা ও  শাহজাদপুরে প্রায় সকল মোবাইল কোম্পানির টাওয়ার রয়েছে, তবে বেশ কয়েক কিলোমিটার দূরে এসব টাওয়ার থাকায় চৌহালী উপজেলার চরাঞ্চলের মোবাইল গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক পান না। তাই তারা মোবাইলে কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার করতেও পারছেন না।

এলাকাবাসী আরো জানান, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমরা তথা চৌহালী উপজেলার  চরাঞ্চলের বাসিন্দারা ধীরে ধীরে দেশ-বিদেশের সাথে যোগাযোগ স্থবির হয়ে পড়বে এমনকি এক সময়  আমাদের এই চরাঞ্চলের উন্নয়ন থুবড়ে পড়বে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালী উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা মোবাইল ব্যবহারে চরম ভোগান্তির শিকার

আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪