ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বাবার পথেই হাঁটছেন তেজনারায়ন চন্দরপল, বাংলাদেশকে ভোগালেন ধৈর্যশীল ব্যাটিংয়ে ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ

ওসমান হাদি লাইফ সাপোর্টে

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২০৫৮ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদী। ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান হাদি লাইফ সাপোর্টে

ওসমান হাদি লাইফ সাপোর্টে।
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় সশস্ত্র হামলায় গুরুতর আহত সাংবাদিক ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাসপাতালের পরিচালকের দপ্তর জানায়, তার অবস্থা আশঙ্কাজনক এবং গুলিটি এখনো মাথার ভেতরে অবস্থান করছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

পড়ুন>> ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘটনার সময় হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি জানান, “জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি চালিয়ে দ্রুত চলে যায়।”

এদিকে, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত ও গভীর তদন্তের নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন।

চলমান চিকিৎসায় চিকিৎসক দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমান হাদি লাইফ সাপোর্টে

আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫