ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ শিক্ষার্থী ২০২৬ ব্যালন ডি’অর: মেসিকে সেরা বেছে নিলেন ব্রাজিলের সাংবাদিক বুয়েটে ৫টি পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেবেন শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। এই কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ উদঘাটন এবং ফ্লাইট বিলম্বের ফলে যাত্রীদের ভোগান্তি ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পড়ুন>>মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে থাকছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

উল্লেখ্য, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছিল। পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানি টেকনিশিয়ানদের যৌথ চেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটি পুশব্যাক করে এবং রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

আপডেট সময় : ০১:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬