নীলফামারীর ডোমারে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ইং উপলক্ষ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন ক্যাটাগরি ও মানদন্ডের উপর ভিত্তি করে উপজেলা পর্যায়ে যাচাই বাছাই কমিটি ফলাফলের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বিদ্যালয়টি ১৯৬৫ সালে পাকিস্তান আমলে এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছেন। বিদ্যালয়টি উপজেলার ৬নং মটুকপুর ইউনিয়নে অবস্থিত।
গত বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্র ইমাম জুহরী শাফি উপজেলার মধ্যে প্রথমস্থান অধিকার করেন। বর্তমানে এই বিদ্যালয়ে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানের পরীক্ষাগুলোতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। চলতি বছরে বিটিভিতে বিতর্ক প্রতিযোগীতায় অংশ নিয়ে বিদ্যালয়টি ব্যাপক সুনাম অর্জন করেছে।
উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী জবা বলেন, উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় শ্রেষ্ঠ হওয়ায় আমরা সকলেই খুশি। বিদ্যালয়ে লেখাপড়ার মান খুবেই ভালো, শিক্ষকরা নিযমিত ক্লাশ নেন। এসময় বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে আমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি।
মটুকপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন বলেন, সকলের প্রচেষ্টায় আজ আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি যেটা আমাদের গৌরব ও বটে। শিক্ষক জামিনুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকেই ভালো ফলাফল করে আসছে। জাতীয় শিক্ষা সপ্তাহে ১৭টি ক্যাটাগরির মধ্যে এই বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী প্রথমস্থান ও ১১জন শিক্ষার্থী ২য় স্থান অর্জন করে বিদ্যালয়ের সুনাম অর্জন করেন।
সহকারী শিক্ষক রাযহানুল করিম বলেন, উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিণ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি শুধু কোন স্বীকৃতি নয় আমাদের আরো ভালো করার অনুপ্রেরণা। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী স্কুলে না আসলে আমরা তাদের খোজ খবর রাখি। তাছাড়া সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা নিয়মত স্কুলে আসায় ফলাফল আরো ভালো হয়েছে। চলতি এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মটুকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা গিনি বলেন, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। তবে এলাকাবাসীর সার্বিক সহযোগিতার পাশাপাশি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের কৃতিত্বের কারণেই আমরা এমন গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।
Leave a Reply