ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম

পটুয়াখালীর গলাচিপায় স্কুল ফিডিং এ শিশু শিক্ষার্থীদের তেঁতো স্বাদের ডিম সরবরাহ করা হয়েছে। বিয়টি সরবরাকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানালেও তারা আমলে নেয় না। এতে ক্ষুব্ধ হয়ে চারটি স্কুলের প্রধান শিক্ষক রবিবার দুপুর আড়াইটার দিকে নষ্ট ডিমসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এসে উপস্থি হন। বিষয়টি নিয়ে এলাকার শিক্ষার্থীও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মোল্লা

এ প্রসঙ্গে রতনদী তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান বলেন, আজ রবিবার প্রথম সিফটে আমাদের বিদ্যালয়ে স্কুল ফিডিং এর ডিম দেওয়ার পরে অধিকাংশ বাচ্চারাই তারা ডিম নিয়ে আমার কাছে চলে আসে। তার (শিক্ষার্থীরা) জানায়, তারা ডিম খেতে পারছে না। ডিমের স্বাদ তেঁতো লাগছে।

পড়ুন>> দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট: এমপি লুনা

আমিও সাথে সাথে ডিমের স্বাদ নিয়ে দেখি ডিমের স্বাদ তেঁতো। এর পর আর কেউ ডিম খায়নি। তিনি আরো বলেন, আমি পাশের কয়েকটি স্কুলে যোগাযোগ করে জানতে পারি তাদের স্কুলে বিতরণকৃত ডিমের স্বাদও তেঁতো। আমি আমাদের অফিসারদের দেখাতে একটি ডিম নিয়ে আসছি। অনেকেই এটার স্বাদ নিয়ে জানায় তেঁতো লাগছে।

গোলখালী ইউনিয়নের সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাস চন্দ্র হাওলাদার বলেন, রুটি এতো নিম্নমানে যা বাচ্চারা খেতে চায় না। অনেক সময় অল্প খেয়ে ফেলে দেয়। ধরলে গুড়াগুড়া হয়ে যায়। কোন স্বাদ নেই। এতে বাচ্চাদের এ খাবারের প্রতি অনিহা চলে আসছে। ছোট ছোট কোকিলের ডিমের মতো,এতো ছোট ডিম হওয়ার কথা না। যে মান ও পরিমাণের খাবার দেওয়ার কথা সে পরিমাণ দেওয়া হচ্ছে না।

পড়ুন>> বেদে পল্লীর কুঁড়েঘরে এসি-সিসিটিভি: নেপথ্যে মাদক সিন্ডিকেটের অভিযোগ

সাংবাদিক আবদুল গনি মিয়া স্কুলের প্রধান শিক্ষক স্মিথ জেরিন সাগর বলেন, যে রুটিগুলো আমাদের কাছে দিয়ে গেছে শনিবার। আজকে বাচ্চাদের খেতে দিলে ওরা জানায় কোন স্বাদ নাই। সোলার মতো হয়ে গেছে। বাচ্চারা বিরক্ত হয়ে গেছে। বাচ্চারা খেতে চায় না।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মোল্লা বলেন, গত সপ্তাহেও উপজেলার দক্ষিণ চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে খাবার পৌঁছায় না। বিকেলে চারটার পর খাবার সরবরাহ করা হয়। এতে নানান সঙ্কট সৃষ্টি হয়।

এ ছাড়া যথাসময় খাবার সরবরাহ না করে বিকেল ৪টার দিকে দেওয়া হলে ওইদিন শিক্ষকরা খাবার বিতরণ করতে পারে না। এটা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আরও পড়ুন>> দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

তিনি আরো বলেন, আজকে যে অভিযোগ দেখলাম, ডিমটা তো তাৎক্ষণিকভাবে দেখে রাখা যায় না। যেটুকু ভিজুউয়াবল সেটুকু দেখে রাখে। কিন্তু আজকে বেশ কয়েকটি স্কুলে ডিমটা রাখার পর সিদ্ধ করে খাওয়ার পর স্বাদ তেঁতো লাগছে। শিক্ষকরা নমুনা নিয়ে এখানে আসছে। আমরাও একটু বুঝার চেষ্টা করছি।

এ ছাড়া এখানের ডিস্টিউবুটারের সাথে কয়েক বার সতর্ক করা হয়েছে। এখন কেন তিনি বার বার এমন করছেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। নিম্নমানের খাবার সরবরাহ করার বিষয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার মো.আব্দুল্লাকে একাধিবার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা বিষয়টি কর্ণপাত করেন না। এখন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। পরবর্তীতে এ ধরণের কোন সমস্যা না হয় সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।

গলাচিপায় স্কুল ফিডিং সরবরাহকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পটুয়াখালী জেলা ম্যানেজার মুঠো ফোনে বলেন, আজকের অভিযোগগুলো আমরা শুনেছি। আগামী কাল সোমবার ওই স্কুলগুলোতে যাব। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো অবশ্যই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম

আপডেট সময় : ১২:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬